৬ ফুট লম্বা বিষাক্ত গোখরো সাপ উদ্ধার
দি নিউজ লায়ন ; সোমবার বিজয়া দশমীর দিন পশ্চিম মেদিনীপুর জেলায় চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত চন্দ্রকোনা এক নম্বর ব্লকের পুড়শুড়িগ্রামে ধর্মদাস ঘোষের বাড়িতে একটি বিশাল আকারের ৬ ফুট লম্বা গোখরো সাপ দেখতে পায় তার পরিবারের লোকেরা। যার ফলে ওই পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘরের মধ্যে সাপ থাকায় ঘর থেকে সকলে বাড়ির বাইরেবেরিয়ে আসে।
এরপর ধর্মদাস ঘোষ ফোন করে বিষয়টি বনদপ্তর এ খবর দেন। খবর পেয়ে বনদপ্তর এর সুলতানপুর বিট এর রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ দপ্তরের কর্মীদের নিয়ে পুড়শুড়িগ্রামে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বাড়ির ভিতরে থাকা ৬ ফুট লম্বা বিষাক্ত সাপটি কে উদ্ধার করে। এরপর সাপটিকে নিয়ে গিয়ে তার শারীরিক চিকিৎসা করে স্থানীয় গভীর জঙ্গলে বন দফতরের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়। বনদপ্তরের রিকোভারি টিমের সদস্য মলয় ঘোষ বলেন সাপটিকে না মেরে বনদফতর কে জানানোর জন্য ওই পরিবার সঠিক কাজ করেছেন।
তাই তিনি ওই পরিবারের সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন সাপকে মারবেন না দেখতে পেলে খবর দিবেন, বন দফতরের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।কিন্তু বাড়ির মধ্যে কি করে বিশাল আকারের সাপ কোথা থেকে এলো তা নিয়ে চিন্তায় পড়েছে ধর্মদাসঘোষ ও তার পরিবারের লোকেরা। যার ফলে সাপটি উদ্ধার করা হলেও আতঙ্ক কাটছে না ওই পরিবারের। তাই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment